News71.com
 Bangladesh
 18 Apr 18, 11:52 AM
 152           
 0
 18 Apr 18, 11:52 AM

জাতিসংঘের ৩টি অঙ্গ সংস্থার নির্বাচনে বাংলাদেশর বিজয়।।

জাতিসংঘের ৩টি অঙ্গ সংস্থার নির্বাচনে বাংলাদেশর বিজয়।।

নিউজ ডেস্কঃ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের ইকোসক সহযোগী অঙ্গসমূহের নির্বাচন গত ১৬ এপ্রিল ইকোসক চেম্বারে অনুষ্ঠিত হয়।নির্বাচনে ইকোসকের ৫৪টি সদস্য রাষ্ট্র ভোটে অংশগ্রহণ করে।ইকোসকের বিভিন্ন সহযোগী অঙ্গসমূহের এই নির্বাচনে বাংলাদেশ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে এবং নির্বাচিত হয়।যে তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গে বাংলাদেশ নির্বাচিত হয়েছে সেগুলো হচ্ছে কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন সিএসডব্লিউ নির্বাচন।এর মেয়াদ ৪ বছর ২০১৯-২০২২। এ সংস্থায় এশিয়া ও প্যাসিফিক অঞ্চল থেকে বাংলাদেশ ও মালয়েশিয়া নির্বাচিত হয়েছে।ইউনিসেফের তহবিল পরিচালনা পরিষদের ১৪ সদস্যের নির্বাচন এর মেয়াদ ৩ বছর ২০১৯-২০২১।এ সংস্থায় এশিয়া ও প্যাসিফিক অঞ্চল থেকে বাংলাদেশ, মঙ্গোলিয়া ও পাকিস্তান নির্বাচিত।ইউএন উইমেন-এর পরিচালনা পরিষদের ১৭ সদস্যের নির্বাচন এর মেয়াদ ৩ বছর ২০১৯-২০২১। এ সংস্থায় এশিয়া ও প্যাসিফিক অঞ্চল থেকে বাংলাদেশ, ভারত, মঙ্গোলিয়া, নেপাল ও সৌদি আরব নির্বাচিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন