News71.com
 Bangladesh
 19 Apr 18, 04:11 AM
 125           
 0
 19 Apr 18, 04:11 AM

জুনে বাংলাদেশ সফরে আসছেন ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী সুরেশ প্রভু।

জুনে বাংলাদেশ সফরে আসছেন ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী সুরেশ প্রভু।

 

নিউজ ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের আমন্ত্রণে চলতি বছরের জুনে বাংলাদেশ সফর করবেন ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী সুরেশ প্রভু। বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি দেশটির বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়েরও দায়িত্বে আছেন তিনি। দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার ও বাণিজ্য বৃদ্ধিই তার এই সফরের উদ্দেশ্য। গতকাল বুধবার নয়াদিল্লীতে বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের পাঠানো একটি আমন্ত্রণপত্র সুরেশ প্রভুকে হস্তান্তর করেন। এ সময় আমন্ত্রণ গ্রহণ করে আগামী জুনে বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী সুরেশ প্রভু। তিনি বলেন, বাণিজ্য ও দ্বি-পাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ভারত-বাংলাদেশ অত্যন্ত ভালো অবস্থানে রয়েছে। তবুও এ পরিস্থিতির আরও উন্নয়ন দরকার। সফরকালে তিনি বাংলাদেশের অনগ্রসর অঞ্চলে সরকারের দারিদ্র দূরীকরণ কর্মসূচী ও প্রকল্পগুলো পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন