News71.com
 Bangladesh
 19 Apr 18, 04:23 AM
 161           
 0
 19 Apr 18, 04:23 AM

৫ রোহিঙ্গা মিয়ানমারে ফেরত যাওয়াটা প্রত্যাবাসন নয়।।মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট

৫ রোহিঙ্গা মিয়ানমারে ফেরত যাওয়াটা প্রত্যাবাসন নয়।।মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট


নিউজ ডেস্কঃ শূন্যরেখা থেকে ৫ রোহিঙ্গার মিয়ানমারে ফেরত যাওয়াটা কোনোভাবেই প্রত্যাবাসন নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। আজ বুধবার দুপুরে, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন ট্রানজিট ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন সফররত যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক দূত স্যাম ব্রাউন-বেক। এ সময় তিনি আরো বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে আছে। যুক্তরাষ্ট্র চায় দ্রুত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেয়া হোক।

 

এর আগে, মার্কিন প্রতিনিধিদল বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে শূন্যরেখায় অবস্থান নেয়া রোহিঙ্গা পরিস্থিতি দেখতে যায়। এ সময় তাদের সঙ্গে ছিলেন ইউএনএইচসিআর ও আইওএমসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। রোহিঙ্গারা যাতে ন্যায় বিচার পায় এবং দ্রুত নিজ দেশে ফিরতে পারে সে বিষয়ে যুক্তরাষ্ট্র কাজ করছে বলে জানান স্যাম ব্রাউনবেক। গত শনিবার তমব্রু সীমান্তের জিরো পয়েন্ট দিয়ে স্বেচ্ছায় মিয়ানমার যান পাঁচ রোহিঙ্গা সদস্য। এদের মধ্যে তিন নারী, একজন পুরুষ ও একটি শিশু রয়েছে। মিয়ানমার সীমান্তে পা রাখার পর দেশটির কর্মকর্তারা তাদের স্বাগত জানিয়ে নিয়ে যান। তবে নোম্যান্স ল্যান্ড থেকে ফিরিয়ে নেয়া রোহিঙ্গাদের বিষয়ে বাংলাদেশ সরকার কিংবা বিজিবিকে কিছুই জানায়নি মিয়ানমার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন