
নিউজ ডেস্কঃ ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সম্পাদক পরিষদের উত্থাপিত দাবি যৌক্তিক বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সম্পাদক পরিষদের সঙ্গে বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক একথা জানান। এসময় তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারাসহ কয়েকটি বিষয় নিয়ে কথা বলার জন্য তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে তাদের আমন্ত্রণ জানানো হবে। আইনমন্ত্রী আরো বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ৮, ২১, ২৫, ২৯, ৩২ ও ৪৩ ধারা নিয়ে সম্পাদক পরিষদের দাবিগুলো যৌক্তিক। আগামী ২২ এপ্রিল অনুষ্ঠেয় সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে তাদের আমন্ত্রণ জানানো হবে, সেখানে তাদের দাবিগুলোও তুলে ধরবেন তারা।