News71.com
 Bangladesh
 19 Apr 18, 11:45 AM
 245           
 0
 19 Apr 18, 11:45 AM

উৎসব কেন্দ্রিক পর্যটন গড়ে তোলা এখন সময়ের দাবি ।। বিমান ও পর্যটনমন্ত্রী

উৎসব কেন্দ্রিক পর্যটন গড়ে তোলা এখন সময়ের দাবি ।। বিমান ও পর্যটনমন্ত্রী

নিউজ ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, পহেলা বৈশাখ, ঈদসহ বিভিন্ন উৎসব কেন্দ্রিক পর্যটন গড়ে তোলা এখন সময়ের দাবি। অমিত সম্ভাবনাময় এই পর্যটন শিল্পে সংশ্লিষ্টদের কাজ করা দরকার।তিনি আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অষ্টমবারের মতো শুরু হওয়া বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারের (বিটিটিএফ) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।মন্ত্রী বলেন,বাংলাদেশে পর্যটন শিল্প বিকাশের উর্বর ক্ষেত্র।আমরা যদি ভালভাবে চাষাবাদ করতে পারি অবশ্যই ভাল ফল পাব।ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) উদ্যোগে আয়োজিত এ মেলা আগামী ২১ এপ্রিল পর্যন্ত চলবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন