News71.com
 Bangladesh
 20 Apr 18, 02:36 AM
 158           
 0
 20 Apr 18, 02:36 AM

রাজবাড়ীর পাংশা প্রেসক্লাবের নতুন কমিটি ।। সভাপতি রাসেল, সম্পাদক মাসুদ

রাজবাড়ীর পাংশা প্রেসক্লাবের নতুন কমিটি ।। সভাপতি রাসেল, সম্পাদক মাসুদ

 নিউজ ডেস্কঃ রাজবাড়ীর পাংশা প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। দৈনিক ইত্তেফাক পাংশা সংবাদদাতা এস,এম,রাসেল কবির সভাপতি ও স্থানীয় দৈনিক প্রতিজ্ঞা স্টাফ রিপোর্টার মাসুদ আলীকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। এছাড়াও ওই কমিটির পদবীভুক্ত অন্যান্য সদস্যরা হলেন,সহ-সভাপতি আব্দুর রশিদ প্রতিদিনের সংবাদ পাংশা প্রতিনিধি, সহ-সভাপতি কাজী সেলিম মাবুদ ভোরের ডাক,সহ-সাধারণ সম্পাদক শামিম রেজা ইন্ডিপেনডেন্ট টেলিভিশন রাজবাড়ী জেলা প্রতিনিধি, সাংগঠনিক সম্পাদক সৈকত শতদল আমাদের অর্থনীতি, কোষাধক্ষ্য শামিম হোসেন দৈনিক বজ্রশক্তি, মহিলা বিষয়ক সম্পাদিকা হামিদা রশিদ দৈনিক কুষ্টিয়া,প্রচার ও প্রকাশক সম্পাদক রতন মাহামুদ দৈনিক সত্য খবর, দপ্তর সম্পাদক মো. ফারুক হোসেন দৈনিক দিনের খবর, ক্রীড়া সম্পাদক আকাশ মাহামুদ দৈনিক জনমতামত, নির্বাহী সদস্য নেছার উদ্দিন আহম্মাদ দৈনিক শিকল, সদস্য আজিজুর রহমান, অপু রায়হান, এস কে পাল, মীর পলাশ, তাপস কুমার পাল। কমিটি ঘোষণার আগে আজ শুক্রবার সকালে প্রেসক্লাবের আহ্বায়ক এস,এম,রাসেল কবিরের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের সকল সদস্যের সিদ্ধান্তক্রমে তিন বছরের জন্য পাংশা প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন