
নিউজ ডেস্কঃ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন,অর্থনৈতিক উন্নয়নে নারীর ভূমিকা অব্যাহত রাখতে সাম্প্রদায়িক অপশক্তি,তেঁতুলহুজুর ও রাজাকার এবং এদের লালনকারীদের দমন-বর্জনের কোনো বিকল্প নেই। আজ শুক্রবার সকালে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে পোশাক শিল্প বিষয়ক জাতীয় কমপ্লায়েন্স কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের বিস্ময়কর উন্নয়নের ধারা বজায় রাখতে রূপকল্প-২০২১ ও ২০৩০’র টেকসই উন্নয়ন লক্ষ্য এবং রূপকল্প-২০৪১ বাস্তবায়ন করতেই হবে। কল-কারখানায় সুস্থ ও নিরাপদ কর্ম-পরিবেশের জন্য মালিক, শ্রমিক, আন্তর্জাতিক শ্রম সংস্থা,সরকার ও ক্রেতা- এই পাঁচ অংশের সমন্বয় দরকার।