News71.com
 Bangladesh
 21 Apr 18, 05:53 AM
 157           
 0
 21 Apr 18, 05:53 AM

নির্বাচনকে ঘিরে অরাজকতা হলে কঠোরভাবে দমন করা হবে।।ডিএমপি কমিশনার  

নির্বাচনকে ঘিরে অরাজকতা হলে কঠোরভাবে দমন করা হবে।।ডিএমপি কমিশনার   

নিউজ ডেস্কঃ ২০১৪ সালের মতো এবারের নির্বাচনে বোমাসন্ত্রাসের পুনরাবৃত্তি ঘটতে দেওয়া হবে না মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ২০১৮ সাল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বছর নির্বাচনকে ঘিরে কোনও অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে তা কঠোরভাবে দমন করা হবে। আজ শনিবার সবুজবাগ থানার নতুন বহুতল ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, পুলিশের তৎপরতায় বর্তমানে ছিনতাই, অজ্ঞান পার্টির তৎপরতা নেই, চাঁদাবাজের দৌরাত্ম্য নেই। মিথ্যা মামলা বা মাদক দিয়ে কাউকে অপরাধী সাজানোর প্রমাণ পেলে কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকের সঙ্গে কোনও পুলিশ সদস্যের জড়িত থাকার প্রমাণ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সিআইএমএস (CIMS) ডাটাবেজ সম্পর্কে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘ডিএমপির সদস্যরা ঢাকা মহানগরীর নাগরিকদের তথ্য ডাটাবেজে সংরক্ষণ করছে। কোনও রকম সরকারি অর্থ ছাড়াই আমরা নিজেদের প্রচেষ্টায় ১৯ লাখ পরিবারের ৮০ লাখ সদস্যের তথ্য সিআইএমএস ডাটাবেজে সংরক্ষণ করেছি। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে এই ডাটাবেজ অনেক কাজে আসছে। এর ফলে আমাদের অপরাধ ডিটেকশনের ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গত ২ বছরে আমরা প্রায় দেড় লাখ উঠান বৈঠক করেছি। দেশের ও সমাজের উন্নয়নে আপনাদের আমরা সবসময় পাশে পেতে চাই। ডাটাবেশ সংরক্ষণের সুফল উল্লেখ করে ডিএমপি কমিশনার, জঙ্গি আস্তানাগুলো এখন ঢাকার বাইরে চিহ্নিত হচ্ছে। কারণ ঢাকার বাড়ির মালিকরা এখন সচেতন। যেকোনও অপরাধ সংগঠিত হলে এখন ন্যূনতম সময়ের মধ্যে ডিটেক্ট করতে সক্ষম হই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন