
নিউজ ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম দেশের সার্বিক কল্যাণ,শান্তি ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনার নেতৃত্বে আবারও নৌকা মার্কায় ভোট দেবার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। কমলওয়েলথ সম্মেলনে বিশ্বের ১০০ প্রভাবশালীর নেতার কাতারে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সম্মানীত করা হয়েছে। এ সম্মান ও মর্যাদা ধরে রাখতে হলে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। তিনি আজ শনিবার বিকেলে সিরাজগঞ্জে নির্মাণাধীন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে তিনি বলেছেন,শেখ হাসিনা রোহিঙ্গা সংকট মোকাবিলা করে বিশ্ব নন্দিত নেত্রীর মর্যাদায় আসীন হয়েছেন। তিনি মাদার অব হিউম্যানিটি মর্যাদা পান। রোহিঙ্গা সমস্যা মোকাবিলার জন্য কমলওয়েলথ সম্মেলনেও তাকে বিশ্ব নেতারা মর্যাদা দিয়েছেন।