
নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেছেন,জিয়াউর রহমান যখন চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিচ্ছিলেন,তখন তাকে ঘোষণা থেকে বঙ্গবন্ধুর নাম মুছে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তখন তিনি বলেছিলেন,ঘোষণা থেকে বঙ্গবন্ধুর নাম মুছে দেওয়া যায়। কিন্তু লাখো-কোটি বাঙালির হৃদয় থেকে কি বঙ্গবন্ধুর নাম মুছে দেওয়া যাবে? কিন্তু সেই জিয়াউর রহমানের দল এখন এটা নিয়ে মিথ্যার রাজনীতি করে। তারা ইতিহাস বিকৃত করতে চেয়েছিল। কেননা,এই দলটাই তো তৈরি হয়েছে মিথ্যার ওপর ভিত্তি করে। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জয়পুরহাট জেলা সমিতি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উদ্বোধক ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।
তিনি বলেন,আমরা জানি বর্তমানে পাকিস্তানের মুসলিম লীগের দশা কী! বিএনপিরও এই দশা হবে। কারণ সত্যের ওপর না থাকলে টিকে থাকা যায় না। সংগঠনের সভাপতি ও আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগরের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। বিশেষ অতিথি ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. মোজাফফর হোসেন,রাবি উপ-উপাচার্য ড. আনন্দ কুমার সাহা,রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার প্রমুখ। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ীদের সংবর্ধনা দেওয়া হয়।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এসময় তিনি এক প্রশ্নের জবাবে বলেন,আগামী ২০২৭ সালের মধ্যে জয়পুরহাটকে একটি শিল্প নগরী হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। আমরা এখন আর পিছিয়ে পড়া জনগোষ্ঠী নই,এক পা দু পা করে এগিয়ে যাচ্ছি। এ লক্ষে শিক্ষার্থীদের বড় ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের উন্নত শিক্ষায় শিক্ষিত হয়ে বেকারত্ব দূর করে জেলা ও দেশকে এগিয়ে নিতে হবে। এর আগে,সকাল ১১টায় র্যা লির মিলনায়তনের সামনে থেকে র্যািলি মধ্য দিয়ে দিনব্যাপী ‘জয়পুরহাট ডিস্ট্রিক্ট স্টুডেন্টস্ ডে’ অনুষ্ঠান শুরু হয়। র্যাযলিটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।