News71.com
 Bangladesh
 22 Apr 18, 10:30 AM
 192           
 0
 22 Apr 18, 10:30 AM

আজও দেশের বিভিন্ন যায়গায় ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির সম্ভাবনা।

আজও দেশের বিভিন্ন যায়গায় ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির সম্ভাবনা।


নিউজ ডেস্কঃ ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহীর দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। আজ রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।


গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ৩৬.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুমিল্লা ২১.০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গতকাল সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে ৭১ মিলিমিটার। আজ রোববার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৩১ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন