News71.com
 Bangladesh
 22 Apr 18, 10:32 AM
 173           
 0
 22 Apr 18, 10:32 AM

দুই কন্যা ও এক ছেলে সন্তানের জন্ম দিয়েছেন সাভারের স্কুল শিক্ষিকা শিলা।।

দুই কন্যা ও এক ছেলে সন্তানের জন্ম দিয়েছেন সাভারের স্কুল শিক্ষিকা শিলা।।

 

নিউজ ডেস্কঃ সাভারে শারিমন আক্তার শিলা নামে এক স্কুল শিক্ষিকা একই সঙ্গে দুই কন্যা ও এক ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। গতকাল শনিবার দুপুরে সাভার পৌর এলাকার পাবর্তীনগর মহল্লায় এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে সিজারের মাধ্যমে তিনি এই তিন সন্তানের জন্ম দেন। এ বিষয়ে শিলার স্বামী মিজান রাতে গণমাধ্যমকে বলেন, দুপুরে শিলার প্রসব বেদনা ওঠলে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে ওই মেডিকেলে গাইনি বিশেষজ্ঞ ডাক্তার নাসিমা বেগম তার সিজার করলে দুই কন্যা ও এক ছেলে সন্তানের জন্ম হয়। পরে সন্তাদের হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা করানো হচ্ছে।


এনাম মেডিকেলের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটের চিকিৎসক ডাক্তার (এসএসও) আরিফ গণমাধ্যমকে বলেন, একটি বাচ্চা সুস্থ থাকলেও দু’টি বাচ্চার ওজন কম থাকায় একটু অসুস্থ রয়েছে। তবে শিলা সুস্থ্য রয়েছে। তিন নবজাতকের মা শারিমন আক্তার শিলা আশুলিয়ার দোসাইদ একে স্কুল অ্যঅন্ড কলেজের ইংরেজি বিভাগে শিক্ষিকা এবং দোসাইদ এলাকায় বদরুল হোসেনের বাড়ি ভাড়া থাকেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন