
নিউজ ডেস্কঃ রাজধানীর পল্টনে দুই বাসের সংঘর্ষে মিজান কাজী (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত সাতজন। আজ সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর পল্টন মোড়ে দুই বাসের মধ্যে সংঘর্ষ হয়। পথচারীরা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মিজান কাজীকে মৃত ঘোষণা করেন।নিহত মিজান বাসচালক এবং আহতরা সবাই বাসের যাত্রী বলে সূত্র জানায়।