
নিউজ ডেস্কঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, গত বছর রাঙামাটিসহ বিভিন্ন পার্বত্য অঞ্চলে পাহাড় ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই সে ক্ষয়ক্ষতির কথা মাথায় রেখে আমাদের এ আগাম প্রস্তুতি। আপনারা অবৈধভাবে পাহাড়ের ঢালে কেউ বসবাস করবেন না। আজ সোমবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে এবং রাঙামাটি জেলা প্রশাসনের সহযোগিতায় পাহাড় ধস আগাম সতর্কতামূলক র্যালি ও কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, জীবনের নিরাপত্তার জন্যে পাহাড় নিচে কেউ না থেকে নিজের ইচ্ছায় নিরাপদ স্থানে চলে যাবেন। যদি কেউ যেতে না চান তাহলে প্রশাসন জানমাল রক্ষাতে আপনাদেরকে অন্য নিরাপদ স্থানে সরিয়ে দেবে। প্রশাসনের এ কর্মকাণ্ডকে সহযোগিতা করার জন্যে তিনি সকলকে আহ্বান করেন।