News71.com
 Bangladesh
 23 Apr 18, 07:59 AM
 344           
 0
 23 Apr 18, 07:59 AM

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে তারেক রহমানের লিগ্যাল নোটিশ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে তারেক রহমানের লিগ্যাল নোটিশ।

নিউজ ডেস্কঃ তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদে তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ সোমবার দুপুরে তারেক রহমানের পক্ষে ব্যারিস্টার কায়সার কামাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে এ নোটিশ পাঠান। এদিন দুপুরে ডাকযোগে নোটিশটি পাঠানো হয়। বিএনপির চেয়ারপারর্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। ব্যারিস্টার কায়সার কামাল জানান, আমরা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। নোটিশে বলা হয়েছে যে, তিনি যে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন, তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন, এই বিষয়ে তারেক রহমানের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এটা মিথ্যে, বানোয়াট ও মোটিভেটেড। কায়সার কামাল আরও জানান, পাশাপাশি লিগ্যাল নোটিশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে ১০ দিন সময় দিয়েছেন। এর মধ্যে শাহরিয়ার আলমকে প্রমাণ দেখাতে হবে যে, তারেক রহমান নাগরিকত্ব বর্জন করেছেন। অন্যথায়, ১০ দিনের মধ্যে পাবলিকলি অ্যাপোলজি জানাতে হবে। না হলে তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেয়া হবে। গত শনিবার লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিতে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে সবুজ পাসপোর্ট জমা দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন তারেক রহমান। তিনি প্রশ্ন তোলেন, সেই তারেক রহমান কীভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন