
নিউজ ডেস্কঃ মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অপরাধে এনএসআই’র সাবেক ডিজি মো. ওয়াহিদুল হককে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য মো: ওয়াহিদুল হকের বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধ চলাকলীন সময় ১৯৭১ সালের ২৮ মার্চ রংপুর ক্যান্টনমেন্টে ৫/৬ জন মানুষকে মেশিনগানে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের আবেদনের পরিপ্রেক্ষিতেই মো. ওয়াহিদুল হককে গ্রেফতার করা হলো।