News71.com
 Bangladesh
 24 Apr 18, 02:22 AM
 194           
 0
 24 Apr 18, 02:22 AM

একুশে পদকপ্রাপ্ত কবি বেলাল চৌধুরী আর নেই।

একুশে পদকপ্রাপ্ত কবি বেলাল চৌধুরী আর নেই।

নিউজ ডেস্কঃ একুশে পদকপ্রাপ্ত কবি বেলাল চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। ক্রনিক কিডনি ডিজিজ, রক্তশূন্যতা, হাইপোথাইরোটিজসহ নানা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন এই কবি। অবস্থান অবনতি হওয়ায় গত শুক্রবার বিকেল ৩টায় লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল তাকে। লাইফ সাপোর্ট খোলার আগেই বেলাল চৌধুরী মারা যান বলে প্রাথমিক খবরে জানা গেছে। বেলাল চৌধুরী আনোয়ার খান মডার্ন হাসপাতালের অধ্যাপক ফিরোজ আহমেদ কোরেশীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। কবি পরিচয়ের পাশপাশি সাংবাদিক, প্রাবন্ধিক, অনুবাদক এবং সম্পাদক হিসেবেও খ্যাতিমান ছিলেন তিনি। কাজের স্বীকৃতি হিসেবে ২০১৪ সালে একুশে পদক পান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন