
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,কোনো বিদেশি শক্তি আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ করবে,এটা আশা করি না। তিনি বলেন,আমরা আমন্ত্রণ পেয়েই ভারত সফরে গিয়েছি,আনন্দ-ফূর্তি করার জন্য নয়। দুই দেশের উন্নয়নে আমরা যে কারো সঙ্গে ভালো সম্পর্ক করতে রাজি। তাদের আমন্ত্রণেই আমরা সিরিয়াসলি আলাপ-আলোচনা করতে গেছি। আওয়ামী লীগের প্রতিনিধি দলের ভারত সফর শেষে আজ বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় তিনি আরও বলেন,পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই,আমাদের দেশের রাজনীতি নিয়ে আমাদের জনগণই সিদ্ধান্ত নেবে। ভারত সফরে যেসব আলোচনা হয়েছে তা কয়েকদিনের মধ্যে সংবাদ সম্মেলন করে প্রকাশ করা হবে।