News71.com
 Bangladesh
 24 Apr 18, 10:07 AM
 157           
 0
 24 Apr 18, 10:07 AM

বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালকে দুদকে তলব।।

বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালকে দুদকে তলব।।

নিউজ ডেস্কঃ বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছেলে ও দলের নির্বাহী কমিটির সদস্য মেয়র প্রার্থী তাবিথ আউয়ালকে তলব করেছে দুর্নীতি দমন কমিমশন (দুদক)। আজ মঙ্গলবার বিকেলে দুদকের উপ-পরিচালক আখতার হামিদ ভূঁইয়া তাবিথকে দুদকে হাজির হয়ে অভিযোগ সম্পর্কে বক্তব্য দেয়ার জন্য চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তাকে ৮ মে সকাল ১০টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। প্রসঙ্গত,২ এপ্রিল তাবিথ আউয়াল এবং বিএনপির জ্যেষ্ঠ সাত নেতাসহ ১০ জনের বিরুদ্ধে আরেকটি অনুসন্ধান শুরু করে দুদক। তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং, সন্দেহজনক ব্যাংক লেনদেনসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন