News71.com
 Bangladesh
 25 Apr 18, 10:26 AM
 111           
 0
 25 Apr 18, 10:26 AM

গ্লোবাল সামিট অব উইমেন এ যোগ দিতে বৃহস্পতিবার অস্ট্রেলিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গ্লোবাল সামিট অব উইমেন এ যোগ দিতে বৃহস্পতিবার অস্ট্রেলিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজ ডেস্কঃ গ্লোবাল উইমেন’স লিডারশিপ অ্যাওয়ার্ড গ্রহণ করতে আগামী বৃহস্পতিবার (২৬ এপ্রিল) দুপুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে তিনি সিডনিতে অনুষ্ঠেয় ২০১৮ গ্লোবাল সামিট অব উইমেন শীর্ষক সভায় অংশ নেবেন। সফরকালে তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। আজ মঙ্গলবার (২৪ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী একথা জানান। পররাষ্ট্র সচিব জানান, জেন্ডার সমতা নিশ্চিতে ব্যাপক অগ্রগতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সিডনিতে ওই সভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। এ আমন্ত্রণ গ্রহণ করে শেখ হাসিনা আগামী ২৬-২৮ এপ্রিল অস্ট্রেলিয়ায় সরকারি সফর করবেন। আগামী শুক্রবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় সম্মেলনে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে গ্লোবাল উইমেন’স লিডারশিপ অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রমন্ত্রী,মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সদস্য, পররাষ্ট্র সচিব এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন