News71.com
 Bangladesh
 25 Apr 18, 10:29 AM
 133           
 0
 25 Apr 18, 10:29 AM

বুধবার সারা দেশে বিএনপির এক ঘণ্টার মানববন্ধন।

বুধবার সারা দেশে বিএনপির এক ঘণ্টার মানববন্ধন।

নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারা দেশে মানববন্ধন করবে বিএনপি। বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি চলবে। দলটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, ঘোষিত কর্মসূচি কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই মানববন্ধন চলবে। গত ২২ এপ্রিল নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে সংবাদ সম্মেলনে একগুচ্ছ কর্মর্সূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচির মধ্যে গত ২২ এপ্রিল ঢাকা মহানগর উত্তর এবং ২৩ এপ্রিল দক্ষিণ বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়। ২৬ এপ্রিল ছাত্রদলের উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। ২৭ এপ্রিল (শুক্রবার) বাদ জুমা সারা দেশে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও আরোগ্য কামনা করে দোয়া অনুষ্ঠিত হবে। ২৮ এপ্রিল যুবদলের উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। ২৯ এপ্রিল স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক দলের উদ্যোগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশের ঘোষণা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন