
নিউজ ডেস্কঃ সম্প্রতি সংঘটিত ৫টি ব্যাংকের কার্ড জালিয়াতি চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।গতকাল মঙ্গলবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করে সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিট।এ সময় তার কাছ থেকে কয়েক হাজার ক্লোন কার্ড এবং বিপুল পরিমাণ কার্ড তৈরির সামগ্রি জব্দ করা হয়।বিষয়টি নিশ্চিত করে সিআইডির এএসপি (মিডিয়া) শারমিন জাহান জানান, আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় সিআইডির নতুন ভবনে (রুম ৬০৮) এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।