News71.com
 Bangladesh
 25 Apr 18, 11:25 AM
 150           
 0
 25 Apr 18, 11:25 AM

বিএনপির মানববন্ধনের স্থান পরিবর্তন।।

বিএনপির মানববন্ধনের স্থান পরিবর্তন।।

নিউজ ডেস্কঃ বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির ডাকা মানববন্ধনের স্থান পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হওয়া কথা,তবে এটি এখন পরিবর্তন করে নয়াপল্টনে দলের প্রধান কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. মনির হোসেন ক্ষুদেবার্তায় এ তথ্য জানিয়েছেন। এতে জানানো হয়,আজ বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নয়াপল্টনে দলের প্রধান কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন