News71.com
 Bangladesh
 25 Apr 18, 12:52 PM
 164           
 0
 25 Apr 18, 12:52 PM

আজ বিশ্ব ম্যালেরিয়া দিবস।।

আজ বিশ্ব ম্যালেরিয়া দিবস।।

নিউজ ডেস্কঃ বিশ্ব ম্যালেরিয়া দিবস আজ।ম্যালেরিয়া নির্মূলে প্রস্তুত আমরা এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবার দিবসটি পালিত হচ্ছে।বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে।বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।সেখানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম দিবসটির উদ্বোধন করবেন।দিবসটি উপলক্ষে আজ বুধবার দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষ কর্মসূচি পালন করা হবে।

২০০১ সালের ২৫ এপ্রিল প্রথম পালন করা হয় আফ্রিকা ম্যালেরিয়া দিবস। এরপর ২০০৭ সালে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির ৬০তম অধিবেশনে বিশ্ব ম্যালেরিয়া দিবসের প্রস্তাবনা করা হয়। এরপর থেকে প্রতি বছর ২৫ এপ্রিল দিবসটি পালিত হয়ে আসছে।বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে দক্ষিণ এবং উত্তর-পূর্ব সীমান্তবর্তী ১৩টি জেলার ৭১টি উপজেলায় ম্যালেরিয়া রোগের মারাত্মক প্রাদুর্ভাব রয়েছে। এর মধ্যে পার্বত্য রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি ম্যালেরিয়াপ্রবণ এবং কক্সবাজার মধ্য ম্যালেরিয়াপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত।ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির তথ্য মতে, দেশের মোট ম্যালেরিয়া আক্রান্তের ৯৩ শতাংশই তিন পার্বত্য জেলায়। ২০১৭ সালের ম্যালেরিয়া রোগীদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ৮৫ শতাংশ রোগীই ফ্যালসিপেরাম জীবাণুঘটিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন