News71.com
 Bangladesh
 26 Apr 18, 10:19 AM
 179           
 0
 26 Apr 18, 10:19 AM

নারী ও প্রতিবন্ধীদেরও প্রযুক্তিনির্ভর শিক্ষা দিতে হবে।। স্পিকার

নারী ও প্রতিবন্ধীদেরও প্রযুক্তিনির্ভর শিক্ষা দিতে হবে।। স্পিকার

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তথ্যপ্রযুক্তির সুফল সম্বন্ধে জনগণকে সচেতন করতে হবে। বিশেষ করে নারী ও প্রতিবন্ধীদেরও তথ্য-প্রযুক্তিনির্ভর শিক্ষা দিতে হবে। সুযোগ পেলে তারা তথ্যপ্রযুক্তিতে সক্ষমতার সঙ্গে অবদান রাখবে। আজ বুধবার রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত ইন্টারন্যাশনাল গার্লস ইন আইসিটি ডে-২০১৮ উপলক্ষে ‘ব্র্যাকিং বেরিয়ারস অ্যান্ড ইমপাওয়ারিং গার্লস ইন আইসিটিও’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। স্পিকার বলেন, তথ্যপ্রযুক্তির সম্ভাবনা ও সুফল তুলে ধরলে তরুণ প্রজন্ম উদ্বুদ্ধ হবে। তথ্য-প্রযুক্তিনির্ভর পেশায় সম্পৃক্ত হতে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে। কেউ যেন পিছিয়ে না পড়ে- এ বিষয়টি নজর দিয়ে ডিজিটাল ডিভাইড কমিয়ে আনলে তথ্য-প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি হবে। ফলশ্রুতিতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কর্ম অন্বেষণ সহজ হবে। নারীরা তথ্যপ্রযুক্তিতে দক্ষ হলে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ সহজতর হওয়ার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জিত হবে। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোলমডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে নারী ক্ষমতায়ন আজ দৃশ্যমান। পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার কাজও সমাপ্তির পথে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন