News71.com
 Bangladesh
 26 Apr 18, 11:27 AM
 193           
 0
 26 Apr 18, 11:27 AM

শায়েস্তাগঞ্জে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু।

শায়েস্তাগঞ্জে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু।

নিউজ ডেস্কঃ শায়েস্তাগঞ্জে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে পৌর এলাকার হাসপাতাল সড়ক এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলো- ওই এলাকার বাসিন্দা জাহির মিয়ার ছেলে সৌরভ মিয়া (১৫) ও মেয়ে অনুফা আক্তার (১৩)।স্থানীয় সূত্রে জানা যায়, নিশাপট এলাকার স্থায়ী বাসিন্দা জাহির মিয়া বাসা ভাড়া নিয়ে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার হাসপাতাল সড়ক এলাকায় থেকে অটোরিকশা চালাতেন। গতকাল বুধবার বিকেলে তার দুই সন্তান পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে তাদের মরদেহ ভেসে উঠেলে স্থানীয়দের নজরে আসে। এ ঘটনায় ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন