News71.com
 Bangladesh
 26 Apr 18, 07:38 AM
 161           
 0
 26 Apr 18, 07:38 AM

বুদ্ধ পূর্ণিমা ও শবে বরাত উপলক্ষে আগামী রবিবার বন্ধ থাকবে মার্কিন দূতাবাস।।

বুদ্ধ পূর্ণিমা ও শবে বরাত উপলক্ষে আগামী রবিবার বন্ধ থাকবে মার্কিন দূতাবাস।।

নিউজ ডেস্কঃ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আগামী রবিবার ২৯ এপ্রিল ও শবে বরাত উপলক্ষে আগামী বুধবার ২ মে ঢাকাস্থ মার্কিন দূতাবাস বন্ধ থাকবে। এছাড়াও এক বিবৃতিতে দূতাবাস সংশ্লিষ্ট কনস্যুলার সেকশন এবং আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকার কথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে,বুদ্ধ পূর্ণিমা ও শবে বরাত বাংলাদেশের দুটি সরকারি ছুটির দিন। তবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে। এজন্য তারা ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন