
নিউজ ডেস্কঃ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আশাবাদী ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজ বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় ইইউ প্রতিনিধিরা এমনটা আশা করেন। সুশাসন ও মানবাধিকার বিষয়ে ইইউ-বাংলাদেশের মধ্যে সহযোগিতা বিষয়ক এক চুক্তি সই অনুষ্ঠানে ইইউ বলছে, সব দলের অংশগ্রহণে অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশ সরকার নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তা দেবে বলে আমরা আশাবাদী। সভায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারের রাখাইনে ফেরত পাঠানোর বিষয়ে কথা হয়। এ বিষয়ে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে ইইউ।