News71.com
 Bangladesh
 27 Apr 18, 01:36 AM
 200           
 0
 27 Apr 18, 01:36 AM

আজও দেশের বিভিন্ন যায়গায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ শিলা বৃষ্টি হতে পারে

আজও দেশের বিভিন্ন যায়গায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ শিলা বৃষ্টি হতে পারে

নিউজ ডেস্কঃ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। আজ শুক্রবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুন্ড ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাদারীপুর ও কুমারখালী ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গতকাল সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কুমারখালী ৩৯ মিলিমিটার। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ২৭ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন