News71.com
 Bangladesh
 27 Apr 18, 07:35 AM
 145           
 0
 27 Apr 18, 07:35 AM

বুয়েট ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা।।

বুয়েট ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার জামী-উস সানী এবং সাধারণ সম্পাদক হয়েছেন মেহেদী হাসান রাসেল। গতকাল বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। এর আগে ১৯ এপ্রিল বুয়েট ছাত্রলীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল।এদিকে বুয়েটের পাঁচ নেতাকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক করা হয়েছে। তারা হলেন- মো. আহসান উল্লাহ, দেবদ্যুতি সরকার, প্রীতম রায় অভি, সুলতান আরেফিন রিদম ও রাতুল সাকলাইন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন