
নিউজ ডেস্কঃ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনে হবে। সেই নির্বাচনে কে আসবে আর কে না আসবে সেটা আমাদের দেখার বিষয় নয়। আজ শুক্রবার বেলা ১২টায় ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তিনি। শিল্পমন্ত্রী বলেন, ২০১৪ সালের নির্বাচন বানচাল করতে বিএনপি নানা ষড়যন্ত্র করেছিল, কিন্তু পারেনি। তারা দেশের সম্পদ নষ্ট করেছে, জ্বালাও-পোড়াও করে অরাজগ পরিস্থিতির সৃষ্টি করতে চেয়েছিল। প্রেট্রলবোমা মেরে মানুষ হত্যা করেছে। ওই সময় তাদের সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হয়েছিল। বর্তমান সরকারের আমলে গোটা দেশে উন্নয়নের ছোঁয়া লেগেছে। গ্রামের মানুষকে এখন আর কাদা মাটির উপর দিয়ে হাঁটতে হয় না। রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট হয়েছে পর্যাপ্ত।