
নিউজ ডেস্কঃ দুর্নীতি দমন কমিশনের (এসিসি) সচিব ড. মো. শামসুল আরেফিন বলেছেন,দুর্নীতি সমাজকে পিছিয়ে দিচ্ছে। আমাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সমাজের ক্ষতিকর এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজ শুক্রবার দুর্নীতি দমন বিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (ডিডাব্লিউআরটিআই) আয়োজিত সেমিনারটি ক্যাম্পাসের ভার্চুয়াল ক্লাস রুমে অনুষ্ঠিত হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু রাফা মোহাম্মাদ আরিফ,রংপুর জেলা দুদক কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মাদ মোজাহার আলী সর্দার,সহকারী পরিচালক আতিকুর রহমান অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। ড. ওয়াজেদ গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (ডিডাব্লিউআরটিআই) আয়োজিত আরেকটি সেমিনারে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. কলিমুল্লাহ। সেখানে বেগম রোকেয়ার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। ডিডাব্লিউআরটিআই-এর গবেষণা ফেলো,বিশ্ববিদ্যালয়ের কর্মচারীবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এতে অংশগ্রহণ করেন