
নিউজ ডেস্কঃ তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, এখন মধ্যপন্থার সময় নয়। মধ্যপন্থা পরিহার করে পাকিস্তান পন্থাকে পরাজিত করার চূড়ান্ত লড়াইয়ে ঐক্যবদ্ধ হবার সময় এখন। আজ শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কার্যালয়ের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে দুদিনব্যাপী জাসদ জাতীয় কমিটির সভার উদ্বোধনকালে সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি পাকিস্তান পন্থার পক্ষে রাজনৈতিক অবস্থান নেয়ায় পাকিস্তান পন্থা, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা বাংলাদেশের জন্য মহাবিপদ হিসাবে বিরাজ করছে। পাকিস্তান পন্থা ও বাংলাদেশ পন্থার রাজনৈতিক বিরোধের অবসান না হলে বাংলাদেশ এগুবে না। শেখ হাসিনার নেতৃত্বে যে চমৎকার উন্নয়ন হয়েছে তা এগিয়ে নিতে, রাজনীতিতে আরও গুণগত পরিবর্তন আনতে শেখ হাসিনার ভাবমূর্তি বিনষ্ঠকারী দুর্নীতিবাজ-লুটেরা ও ঘরকাটা ইঁদুরদের দমন করে বৈষম্যের অবসান করে রাজনীতি ও অর্থনীতিকে সুশাসনের পথে এগিয়ে নিতে জাসদ ও ১৪ দলের নেতা-কর্মীদের সোচ্চার হবার কোনো বিকল্প নেই।