News71.com
 Bangladesh
 28 Apr 18, 01:34 AM
 167           
 0
 28 Apr 18, 01:34 AM

নারায়ণগঞ্জে কালবৈশাখীর ঝড়ে ট্রলার ডুবিতে নিখোঁজ দুই লাশ উদ্ধার।।

নারায়ণগঞ্জে কালবৈশাখীর ঝড়ে ট্রলার ডুবিতে নিখোঁজ দুই লাশ উদ্ধার।।

 

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে কালবৈশাখীর ঝড়ে ট্রলার ডুবির ঘটনার ২দিন পর নিখোঁজ দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় ফতুল্লায় বুড়িগঙ্গা নদীর পৃথক স্থান থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। এরপর রাতেই নিহতের পরিবারের কাছে লাশ দু’টি হস্তান্তর করা হয়েছে।
নিহতরা হলেন- পটুয়াখালী জেলার পাটুয়া গ্রামের আদেল পেয়াদার ছেলে ট্রলার চালক ইউনুছ (৩৫) ও নিলফামারী জেলার ডোমার থানার আমবাড়িয়া গ্রামের মৃত. কোমর উদ্দিনের ছেলে ট্রলারের যাত্রী সাবলুর রহমান (৪৫)। পাগলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফরহাদ এর সত্যতা নিশ্চিত করে বলেন,গত ২৫ এপ্রিল রাতে আকবরনগর আনন্দবাজার থেকে তিনজন যাত্রী নিয়ে ট্রলার চালক ইউনুছ ফতুল্লায় আসার পথে ধর্মগঞ্জ এলাকায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে। এসময় ট্রলারটি ডুবে যায়। তখন দুইজন যাত্রী সাতার কেটে তীরে উঠতে পারলেও ট্রলার চালকসহ ২জন ডুবে যায়। আজ শুক্রবার সন্ধ্যায় ইউনুছের লাশ ধর্মগঞ্জ এলাকায় এবং সাবলুর রহমানের লাশ পানগাও এলাকায় নদীতে ভেসে উঠে। স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে লাশ দু’টি উদ্ধার করা হয়। এরপর নিহতের পরিবারের সদস্যরা এসে লাশ শনাক্ত করে নিয়ে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন