News71.com
 Bangladesh
 28 Apr 18, 12:10 PM
 131           
 0
 28 Apr 18, 12:10 PM

আজও দেশের বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টি হতে পারে।

আজও দেশের বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টি হতে পারে।

নিউজ ডেস্কঃ আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও উল্লেখ করা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। আবহাওয়ার এই পূর্বাভাস শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রযোজ্য। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ শনিবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ২৭ মিনিটে, সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে। গতকাল শুত্রুবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে ১৯ ডিগ্রি সেলসিয়াস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন