
নিউজ ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন,হজ যাত্রীদের জন্য বিমান প্রস্তুত করা হয়েছে। সরকার হাজীদের নিশ্চিন্ত হজ পালনসহ সব ধরণের সুরক্ষায় বদ্ধপরিকর। যারা হাজীদের হয়রানি করবে,তাদের স্থান হবে জেলখানায়। আজ শনিবার দুপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা লিগ্যাল এইড কমিটির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন,অধিকার বঞ্চিত করার নামই অবিচার। অনেক গরীব-দু:খী মানুষের আর্থিক সুবিধা না থাকায় বিচার পায় না। আর্থিক সহযোগিতা না থাকায় গ্রামের দরিদ্র জনগোষ্ঠী বিচার পায় না। সরকার অসহায় ও দরিদ্র বিচারপ্রার্থীদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার আইনগত সহায়তা প্রদান আইন ২০০০ প্রনয়ণ করেছেন।
জেলা লিগ্যাল এইডের সভাপতি ও জেলা দায়রা জজ ড. এ কে এম আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের এমপি মো: আবদুল্লাহ, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের এমপি মোহাম্মদ নোমান, জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্র পাল, জেলা পুলিশ সুপার (এসপি) আসম মাহাতাব উদ্দিন,জেলা সিভিল সার্জন ডা: মোস্তফা খালেদ আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা আইনজীবী সমিতির সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক নুরুল হুদা পাটোয়ারী প্রমুখ। এর আগে আদালত প্রাঙ্গনে বর্ণাঢ্য র্যা লি বের করা হয়। এছাড়াও দিনব্যাপী আইনিগত সহায়তা মেলার আয়োজন করা হয়।