News71.com
 Bangladesh
 29 Apr 18, 06:32 AM
 165           
 0
 29 Apr 18, 06:32 AM

দেশের সকল স্থলবন্দরের অবকাঠামো নির্মাণে সরকার কাজ করছে ।। নৌমন্ত্রী শাজাহান খান

দেশের সকল স্থলবন্দরের অবকাঠামো নির্মাণে সরকার কাজ করছে ।। নৌমন্ত্রী শাজাহান খান

নিউজ ডেস্কঃ দেশের সকল স্থলবন্দরের অবকাঠামো নির্মাণ ও আধুনিকীকরণের লক্ষ্যে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। আজ রবিবার রাজধানীর সোনারগাঁ হোটেলে এড্রেসিং ল্যান্ড পোর্ট ইস্যুজ ফর বেটার ইন্দো-বাংলা ট্রেড শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করে।

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য ২০৩০ সালের মধ্যে সকল স্থলবন্দরের অবকাঠামো নির্মাণ ও আধুনিকীকরণের লক্ষ্য কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। স্থল, নৌ ও সমুদ্র বন্দরগুলোর উন্নয়ন এবং গতিশীল করার মাধ্যমে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ে তোলা হবে জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ২০০১ সালে ১২ টি স্থল বন্দরের গেজেট করে। এর মধ্যে দুটি সচল ছিল। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ১২ টি থেকে ২৩ টি স্থলবন্দর প্রতিষ্ঠা করা হয়েছে। এর মধ্যে ৯ টি চালু করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন