News71.com
 Bangladesh
 29 Apr 18, 10:09 AM
 262           
 0
 29 Apr 18, 10:09 AM

বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে আরো কার্যকর ভূমিকা রাখবে বিএসএমএমইউ ।। প্রধানমন্ত্রী

বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে আরো কার্যকর ভূমিকা রাখবে বিএসএমএমইউ ।। প্রধানমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় যুগোপযোগী চিকিৎসা এবং শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে আরো কার্যকর ভূমিকা রাখবে। আগামীকাল সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২১তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আজ রবিবার দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। শেখ হাসিনা বলেছেন,সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর পরই দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। তিনি চিকিৎসা,শিক্ষা ও গবেষণাকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। জাতির পিতা তদানীন্তন আইপিজিএমআর’কে চিকিৎসা গবেষণার পথিকৃৎ প্রতিষ্ঠান ও চিকিৎসাসেবার সর্বোত্তম কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। প্রধানমন্ত্রী বলেন,আওয়ামী লীগ ২০০৯ সালে সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ার পর থেকে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। আমরা একটি গণমুখী স্বাস্থ্যনীতি প্রণয়ন করেছি এবং এ নীতির বাস্তবায়ন করছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন