News71.com
 Bangladesh
 30 Apr 18, 11:36 AM
 115           
 0
 30 Apr 18, 11:36 AM

ঢাবি উপাচার্যের বাসায় অগ্নিসংযোগ-ভাঙচুরের ঘটনায় আটক ৪ আসামি রিমান্ডে।।

ঢাবি উপাচার্যের বাসায় অগ্নিসংযোগ-ভাঙচুরের ঘটনায় আটক ৪ আসামি রিমান্ডে।।

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনে কোটা সংস্কার আন্দোলনের সময় হামলা,অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় চার আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মো. রায়হান উল ইসলাম বিভিন্ন মেয়াদে আসামিদের রিমান্ড মঞ্জুর করে গতকাল রবিবার এ আদেশ দেন। আসামিদের মধ্যে রাকিবুল হাসান ওরফে রাকিবের ৪ দিনের,আলী হোসেন শেখ ওরফে আলীর ৩ দিনের এবং মাসুদ আলম ওরফে মাসুদ ও আবু সাঈদ ফজলে রাব্বির ওরফে সিয়ামের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এর আগে চার আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। রিমান্ড আবেদনে বলা হয়,আসামি রাকিব হাসান ও আলীর কাছ থেকে উপাচার্যের বাড়ি ভাঙচুরের সময় সিকিউরিটি গার্ডের খোয়া যাওয়া দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটনে আসামিদের রিমান্ড নেয়া জরুরি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন