
নিউজ ডেস্কঃ মেট্রোরেল নির্মাণ প্রকল্পের ৫ ও ৬ নম্বর প্যাকেজের আওতায় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ভায়াডাক্ট স্টেশন নির্মাণকাজের জন্য চুক্তি সই হয়েছে। আজ সোমবার রাজধানীর হোটেলে র্যা ডিসনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে এ চুক্তি সই হয়। মেট্রোরেল প্রকল্পের এমআরটি লাইন-৬ এর পুরো কাজ ৮টি প্যাকেজে ভাগ করা হয়েছে। প্যাকেজ-৫ ও ৬ এর আওতায় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন লাইন ও ৭টি স্টেশন নির্মাণ করা হবে। নির্ধারিত সময়ের আগে ২০২০ সালেই পুরো মেট্রোরেল চালু হবে। এতে খরচ বাঁচবে ৭০০ কোটি টাকা।