
নিউজ ডেস্কঃ দুই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ। আজ সোমবার বেলা পৌনে ১২টায় ফেরি চলাচল শুরু হয়। এর আগে বৈরী আবহাওয়ার কারণে আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বিআইডব্লিউটিসি পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,সকালে আকাশ কালো হয়ে মেঘ করে। নদী এলাকায় ঝড়ো বাতাসের কারণে নৌরুটে দুর্ঘটনা এড়াতে দুই ঘণ্টা সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ঝড়ো বাতাস কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়েছে।