News71.com
 Bangladesh
 30 Apr 18, 02:07 AM
 148           
 0
 30 Apr 18, 02:07 AM

সাম্প্রতিক বিদেশ সফর নিয়ে গনভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আগামী বুধবার  

সাম্প্রতিক বিদেশ সফর নিয়ে গনভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আগামী বুধবার   

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক সময়ে সৌদি আরব,যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফর পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস কনফারেন্স আগামী বুধবার বিকাল ৪টায় গণভবনে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ সোমবার সাংবাদিকদের এ খবর নিশ্চিত করেছেন। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে চলতি মাসের ১৫ তারিখে দুই দিনের সফরে সৌদি আরব যান প্রধনমন্ত্রী শেখ হাসিনা। সেখানে গাল্ফ শিল্ড-১ নামের একটি যৌথ সামরিক মহড়ার কুচকাওয়াজ ও সমাপনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। যুক্তরাজ্য ও সৌদি আরবে আট দিনের রাষ্ট্রীয় সফর শেষে ২৩ এপ্রিল দেশে ফিরেন তিনি।

এর পর গতকাল রবিবার বৈশ্বিক নারী বিষয়ক সম্মেলনে (গ্লোবাল সামিট অন উইমেন) যোগদান শেষে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের আমন্ত্রণে বৈশ্বিক নারী বিষয়ক ওই সম্মেলনে যোগ দিতে ২৭ এপ্রিল সিডনিতে যান প্রধানমন্ত্রী। সম্মেলনে বাংলাদেশে নারী শিক্ষার প্রসার এবং নারী উদ্যোক্তা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮ সম্মাননা দেওয়া হয় শেখ হাসিনাকে। তিনদিনের অস্ট্রেলিয়া সফর শেষে গতকাল রবিবার মধ্যরাতে দেশে ফিরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন