News71.com
 Bangladesh
 01 May 18, 11:17 AM
 134           
 0
 01 May 18, 11:17 AM

আজও দেশের বিভিন্ন যায়গায় ঝড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টি হতে পারে

আজও দেশের বিভিন্ন যায়গায় ঝড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টি হতে পারে


নিউজ ডেস্কঃ আবহাওয়া অফিজ জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ ও শিলা বৃষ্টি হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। সারা দেশের দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে। আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সক্রিয় রয়েছে।আজ মঙ্গলবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ২৫ মিনিটে, সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ২৭ মিনিটে। গতকার সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ১৯ ডিগ্রি সেলসিয়াস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন