News71.com
 Bangladesh
 01 May 18, 06:38 AM
 208           
 0
 01 May 18, 06:38 AM

বাংলাদেশ ছাত্রলীগের স্পেন শাখার কমিটি গঠিত।।

বাংলাদেশ ছাত্রলীগের স্পেন শাখার কমিটি গঠিত।।


নিউজ ডেস্কঃ বাংলাদেশ ছাত্রলীগের স্পেন শাখার কমিটি গঠিত হয়েছে। গত শুক্রবার ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন এ কমিটির অনুমোদন দেন। কমিটিতে নোয়াখালীর কোম্পানিগঞ্জের ইসমাইল হোসাইন রায়হানকে সভাপতি ও সিলেটের কানাইঘাটের অজির উদ্দিন মারুফকে সাধারণ সম্পাদক হিসেবে আগামী ১ বছরের জন্য মনোনীত করা হয়। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এক বিবৃতিতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনকে অভিনন্দন জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন