News71.com
 Bangladesh
 01 May 18, 10:31 AM
 147           
 0
 01 May 18, 10:31 AM

আগামী দিনে জাতীয়পার্টি শ্রমিকবান্ধব সরকার গঠন করবে ।। জাপা চেয়ারম্যান এরশাদ  

আগামী দিনে জাতীয়পার্টি শ্রমিকবান্ধব সরকার গঠন করবে ।। জাপা চেয়ারম্যান এরশাদ   

নিউজ ডেস্কঃ জাতীয় পার্টি শ্রমজীবী মানুষের কল্যাণে আগামী দিনে শ্রমিকবান্ধব সরকার গঠন করবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ মঙ্গলবার জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান মে-দিবস উপলক্ষে এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এক কথা বলেন। জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, তৈরি পোষাক শিল্পের শ্রমিকরা ১২ ঘণ্টা কাজ করে, কিন্তু কেউ খবর রাখে না কাজ শেষে শ্রমিকরা কোথায় থাকে, কিভাবে থাকেন। তাই আগামী দিনে শ্রমজীবী মানুষের কল্যাণে জাতীয় পার্টি কাজ করবে মহান মে দিবসে এই হোক আমাদের অঙ্গীকার।

জাতীয় শ্রমিক পার্টির সভাপতি একেএম আসরাফুজ্জামান খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি.এম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি এবং সৈয়দ আবু হোসেন বাবলা এমপি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন