News71.com
 Bangladesh
 02 May 18, 10:30 AM
 153           
 0
 02 May 18, 10:30 AM

আজও দেশের বিভিন্ন যায়গায় বজ্রসহ শিলা বৃষ্টি হতে পারে  

আজও দেশের বিভিন্ন যায়গায় বজ্রসহ শিলা বৃষ্টি হতে পারে   

নিউজ ডেস্কঃ ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ, রংপুর এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ ও শিলা বৃষ্টি হতে পারে। আজ বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

গতকাল মঙ্গলবার দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নেত্রকোনা ২৩ মিলি মিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফ ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ২৪ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৭ মিনিটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন