
নিউজ ডেস্কঃ রাজধানীর বিভিন্ন জায়গা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির সাত সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের দক্ষিণের একটি ইউনিট। আজ বুধবার ডিএমপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়,গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০ এপ্রিল রাতে সাদমান চৌধুরী নামে একজনকে আদাবর থানার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে একইদিন গভীর রাতে ভাষাণটেকের একটি মাদ্রাসা থেকে অপর ছয়জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইসলামের মাযহাব সম্পর্কে উস্কানিমূলক বেশ কিছু বই উদ্ধার করা হয়। গণমাধ্যম শাখার প্রধান মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,গ্রেপ্তারকৃতরা উগ্রবাদী জঙ্গি সংগঠন এর প্রাথমিক স্তর জামাতুল মুসলিমিন এর পর্যায়ভুক্ত সদস্য। তারা অল্পবয়স্ক শিক্ষার্থীদের ইসলামের বিভিন্ন ধরনের অপব্যাখ্যা দিয়ে মস্তিষ্কে ইসলামী উগ্রবাদের ধারণা দেয়। এ ছাড়া অর্থায়নকারী। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- সৈয়দ সাদমান চৌধুরী, মতিউর রহমান ওরফে আবু সুমাইয়া, আশিকুর রহমান, আজিমুল হক ওরফে জিয়ন, মো. সাব্বির আহমেদ, আবদুর রহিম শিকদার ও মো. কামাল হোসেন।