News71.com
 Bangladesh
 02 May 18, 11:28 AM
 209           
 0
 02 May 18, 11:28 AM

আলোচনার মাধ্যমে অনুপ্রবেশকরা ১৮ ভারতীয় নারী-শিশুকে বিএসএফের কাছে হস্তান্তর।।

আলোচনার মাধ্যমে অনুপ্রবেশকরা ১৮ ভারতীয় নারী-শিশুকে বিএসএফের কাছে হস্তান্তর।।

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটক ১৮ ভারতীয় নারী-শিশুকে ভারতে ফেরত পাঠিয়েছে বিজিবি। আজ বুধবার বিকেলে জহুরপুরটেক সীমান্তের ১৯/১-এস সীমান্ত পিলার এলাকায় বিজিবি-বিএসএফের মধ্যে কম্পানি কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকের পর বিএসএফের কাছে তাদের হস্তান্তর করে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাজ্জাদ সারোয়ার জানান,গত ২৩ এপ্রিল জহুরপুরটেক সীমান্তের ১৯/২-এস নম্বর সীমান্ত পিলার থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ১৮ জন ভারতীয় নারী ও শিশুকে আটক করে জহুরপুরটেক সীমান্ত ফাঁড়ীর বিজিবি সদস্যরা। ভারতীয়দের সাথে থাকা ভারতের ভোটার আইডি কার্ড ও অন্যান্য এলাকাবাসীর মাধ্যমে তাদের ভারতীয় হিসেবে সনাক্ত করা হয়। আটককৃতরা জানায়, বাংলাদেশে তাদের এক আত্মীয় মারা যাওয়ায় তারা এসেছিলো।

বিজিবি অধিনায়ক আরো জানান, আটককৃতরা মহিলা ও শিশু হওয়ায় মানবিক দিক বিবেচনা করে তাদের ফেরত পাঠনোর জন্য ভারতের ৩৬ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট এর সাথে কয়েক দফা মোবাইলে কথোপকথন হয়। কথোপকথনের প্রেক্ষিতে গত ২৪ ও ২৫ এপ্রিল দুই দফা জহুরপুরটেক সীমান্তে বিজিবি-বিএসএফ এর মধ্যে কম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিএসএফ ভারতীয়দের সাথে থাকা ভারতের ভোটার আইডি কার্ড দেখে তাদেরকে ভারতীয় হিসেবে পরিচয় নিশ্চিত করে। এর প্রেক্ষিতে আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় জহুরপুরটেক সীমান্তের ১৯/১-এস সীমান্ত পিলার এলাকায় বিজিবি-বিএসএফের মধ্যে কম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের মাধ্যমে ১৮ ভারতীয়দেরকে ফেরতে দেয় বিজিবি। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে বাখের আলী সীমান্ত ফাঁড়ীর কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মোঃ খোদা বক্স ও জহুরপুরটেক সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েব সুবেদার শ্রী নিতাই কুমার বিশ্বাস এবং বিএসএফ এর পক্ষে ডিআইবি প্রদীপ কুমার,কোম্পানী কমান্ডার এসি পানওয়ার এবং ইন্সপেক্টর পৃথিবী সিংহ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন