News71.com
 Bangladesh
 02 May 18, 11:29 AM
 190           
 0
 02 May 18, 11:29 AM

চার ঘণ্টা পর সদরঘাট থেকে নৌযান চলাচল স্বাভাবিক।।

চার ঘণ্টা পর সদরঘাট থেকে নৌযান চলাচল স্বাভাবিক।।


নিউজ ডেস্কঃ মৌসুমী ঝড়ের কারণে প্রায় চার ঘণ্টা পর ঢাকার প্রধান নদীবন্দর সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের সব রুটে নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। আবহাওয়া অধিদফতরের ২ নম্বর সতর্ক সংকেত বিবেচনায় নিয়ে দুপুরের পর থেকে এ বন্দরের নৌযান চলাচল বন্ধ ছিল। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঢাকা নদী বন্দরের যুগ্ম-পরিচালক (ট্রাফিক) আলমগীর কবির বলেন,আবহাওয়া অফিস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে যে ঝড়টি ঢাকা বা আশেপাশের অঞ্চলে ছিল,তা এখন বরিশাল ও দক্ষিণাঞ্চলের দিকে সরে গেছে। এদিকটায় এখন বৃষ্টি বা ঝড়ো হাওয়ার কোনো আশঙ্কা নেই। সে কারণে সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে। এমুহূর্তে কোনো ধরনের বিধি-নিষেধ আরোপ করা হবে না। ঝড়ো আবহাওয়া ও হালকা বৃষ্টির কারণে বিকেল ৩টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন