News71.com
 Bangladesh
 04 May 18, 12:46 PM
 201           
 0
 04 May 18, 12:46 PM

অবশেষে ডিএসই’র অংশীদার হলো চীন।।১৪ মে চুক্তি

অবশেষে ডিএসই’র অংশীদার হলো চীন।।১৪ মে চুক্তি


নিউজ ডেস্কঃ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ার ভারত না চীন পাবে, এ সংক্রান্ত বিতর্কের অবসান ঘটেছে। অবশেষে ডিএসই’র ২৫ শতাংশ শেয়ারের মালিকানা পেয়েছে চীন। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় আজ বৃহস্পতিবার (৩ মে) চীনের কাছে শেয়ার বিক্রির বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এর আগে গত সোমবার (৩০ এপ্রিল) বিশেষ সাধারণ সভায় ডিএসইর সদস্যরা চীনের পক্ষে সর্বসম্মতি দিয়েছিল।

 


বিএসইসি’র অনুমোদনে বলা হয়, চীনের শেনঝেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জের কাছে ডিএসই’র মোট শেয়ারের ২৫ শতাংশ অর্থাৎ ৪৫ কোটি ৯ লাখ ৪৪ হাজার ১২৫টি শেয়ার বিক্রির চুক্তির অনুমোদন দেওয়া হয়। প্রতিটি শেয়ারের মূল্য ২১ টাকা। তিনটি শর্তে এই চুক্তি হবে। এক্ষেত্রে চুক্তির কার্যক্রম সিকিউরিটিজ আইন ও ২০১৩ সালের একচেঞ্জেস ডিমিউচ্যুয়ালাইজেশন আইনের শর্ত অনুসারে হতে হবে। চুক্তির সইয়ের ১ বছরের মধ্যে তা বাস্তবায়ন করতে হবে। এছাড়া বিএসইসির অনুমোদন ছাড়া চুক্তির কোনও শর্ত পরিবর্তন করা যাবে না। জানতে চাইলে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান বলেন, বিএসইসি থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়া গেছে। শিগগিরই চীনের সঙ্গে চুক্তি সই হবে। প্রাথমিকভাবে চুক্তির জন্য ১৪মে সময় নির্ধারণ করা হয়েছে। তবে বিষয়টি অর্থমন্ত্রীর সময়ের ওপর নির্ভর করছে। তিনি দেশে এলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন